আল-জাজিরার সংবাদের প্রতিবাদে যবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

গতকাল মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অযাচিত ও অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে আল-জাজিরা যে সংবাদ পরিবেশন করেছে তার প্রতিবাদে এই মানববন্ধন হয়। আয়োজকরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে এ ধরনের ভুলে ভরা, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রত্যখ্যান করেছেন। সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহ-সভাপতি ড. এস এম নুর আলম, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড. ইঞ্জ. ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াস, প্রক্টর ড. সেলিনা আক্তারসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন ও বক্তব্য দেন।–বিজ্ঞপ্তি

ভাগ