ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় রোববার রাতে বার্ধক্যজনিত কারণে বিএনপির দুই নেতার পিতাসহ ৩ বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বি এস এম আলী আকবারের পিতা ইজ্জেত আলী সরদার (১০৫), খড়–সা গ্রামের বাসিন্দা নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রবের পিতা আব্দুস সাত্তার (৮২) ও জাফরনগর গ্রামের বাসিন্দা ফ্রেন্ডস্ টুয়েন্টি যুব সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী সদস্য মাহামুদুল হাসান সবুজের পিতা আলী হোসেন (৭০)। সোমবার সকাল ১১টায় আলীপুর সরদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম ইজ্জেত আলী সরদার ও খড়–সা গ্রামে মরহুম আব্দুস সাত্তারের জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া এদিন জোহরবাদ মরহুম আলী হোসেনের জানাজা শেষে জাফরনগর গ্রামে দাফন করা হয়েছে।
এদিকে বিএনপির দুইনেতার পিতার মৃত্যুর খবর শুনে সকালে মরহুমদ্বয়ের বাড়িতে যান এবং জানাজায় অংশ গ্রহণ করেন বিএনপি নেতৃবৃন্দ। মরহুম ইজ্জেত আলীর জানাজা পরিচালনা করেন, হাফেজ মুস্তাকিন। জানাজাপূর্ব স্মৃতিচারণ করেন, হাফেজ শহিদুল্লাহ, মরহুমের বড়পুত্র বি এস এমস আলী আকবার, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আশফাকুজ্জামন খাঁন রনি, প্রবীণ বিএনপি নেতা মাস্টার আছির উদ্দিন, শংকরপুর ইউপি চেয়ারম্যান মাওলানা নিছার আলী, আলহাজ আব্দুর রহমান, হাফেজ মফিজুর রহমান। এর আগে সকালে মরহুমের বাড়িতে ছুটেযান কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা নুর মোহাম্মদ চড়া। জানাজায় অংশ গ্রহণ করেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নিছার আলী, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ হেলাল খাঁন, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামছুর রহমান, বিএনপি নেতা আলহাজ মতিয়ার রহমানসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।




