আড়পাড়া(মাগুরা)সংবাদদাতা ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় কিশোর কিশোরী কাব প্রকল্পের আওতায় মাগুরার শালিখা উপজেলার ৭টি কেন্দ্রে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এসব বাদ্যযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. বাতেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, প্রেকাবের সভাপতি দীপক চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. তুহিন ইসলামসহ উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা মেম্বার ও সংগীত শিক্ষকবৃন্দ।



