স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষক করোনা টিকার প্রথম ডোজটি গ্রহণ করেন। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদের নেতৃত্বে টিকাদানের দ্বিতীয় দিনে টিকার প্রথম ডোজ গ্রহণ করলেন। টিকা গ্রহণকারী শিক্ষকরা হলেন, এসএম ফারুক আহমেদ, সুনীল দাস, শেখর চন্দ্র হালদার, এসএম সাইফুল ইসলাম, শেখ মো. গোলাম রব্বানী, নূরুন নাহার সোনিয়া ও এসএম ইমরান হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী জানান, বিদ্যালয়টির সাতজন শিক্ষক একত্রে হাসপাতালে এসে করোনার টিকা গ্রহণ করায় তাদের অভিনন্দন জানাচ্ছি।





