সাংবাদিক ইউনিয়ন যশোরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন সময়ের নেতাদের নিয়ে মতবিনিময় ও চা চক্রের আয়োজন করা হয়। সংগঠনটির সাবেক নেতা, যেসব সদস্য প্রেসকাবে বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী নেতৃত্ববৃন্দ এবং কাবের বর্তমান কমিটিতে থাকা নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যরা এই মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সোমবার দুপুরে প্রেসকাব যশোরের ভিআইপি কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.আইউব। সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রেসকাব যশোরের সম্পাদক আহসান কবীর, সিনিয়র সদস্য বেনজীন খান, সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সহসভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস ও আবিদুর রেজা খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ ও তৌহিদ জামান, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাবেক কোষাধ্য কাজী আশরাফুল আজাদ, সাবেক দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, নজরুল ইসলাম বুলবুল, এসএম সোহেল, বিএম আসাদ, ফিরোজ গাজী, ওয়াহিদুজ্জামান মিলন প্রমুখ। সভায় সংগঠনের কল্যাণ তহবিল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে ইউনিয়নের ছয় মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সংগঠনের সভাপতি এম আইউব। -বিজ্ঞপ্তি

ভাগ