যশোর পৌরসভার কাউন্সিলর অপুর করোনা পজিটিভ শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের (ঘোপ) কাউন্সিলর মোকছিমুল বারী অপু করোনা ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন রয়েছেন। করোনা উপসর্গ দেখার পর গত ২৭ জানুয়ারি তিনি নমুনা পরীক্ষার জন্য দেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি ঘটায় ৩ ফেব্রুয়ারি তাকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। কাউন্সিলর অপুর ভাই ক্রীড়া সংগঠক শামসুল বারী শিমুল জানান, বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তিনি অপুর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন।

ভাগ