যশোরে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এসপির মতবিনিময়

যশোর জেলার নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার রবিবার চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ী, জেলা পূজা উদযাপন পরিষদ এবং জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতমিনিময় করেছেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার কথা জানান। বিজ্ঞপ্তি

ভাগ