মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ আটক ১

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার মোংলা উপজেলার দিগরাজ বালুরমাঠ এলাকা থেকে কামালকে আটক করে মোংলা থানা পুলিশ। আটক কামাল দিগরাজ এলাকার জামাল শিকদারের ছেলে। মোংলা থানার এসআই ইমলাক সরদার বলেন, হরিণের মাংস বিক্রির জন্য এক ব্যক্তি অপো করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কামালের কাছে থাকা বস্তায় ভরা ২২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাগ