বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকের মায়ের ইন্তিকাল

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের মা বাছিরোন বেগম শনিবার দিনগত রাত ৯টার সময় ভবেরবেড় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি,পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার সময় ভবেরবেড় মসজিদ চত্বরে জানাজা শেষে বেনাপোল কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি আলহাজ্ব শামছুর রহমান শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজজামান মধু, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামাুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জামায়াত নেতা মাষ্টার আইয়ুব আলী, বেনাপোল পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পুটখালী ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, যুগ্ম সাধারন সম্পাদক ইছাহক মিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, সাধারন সম্পাদক এম আনছারুল হক রানা, যশোর জেলা সেচ্ছা সেবক দলের সভাপতি শেখ রবিউল ইসলাম , শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজজ্জোহা সেলিম, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ঠ শিক্ষাবিদঅধ্যাপক(অবঃ) নার্গিস বেগম, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুজ্জামান মধু ,সাধারন সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন প্রমুখ। অপরদিকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমির মাওঃ আজিজুর রহমান।

ভাগ