পাইকগাছায় সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় সম্মিলিত পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সঠিক মূল্যে মানসম্মত পোনা সরবরাহ ও কোনপ্রকার পোনা সংকট না করে চাহিদা মোতাবেক সরবরাহের দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রয়্যাল ফিশ ট্রেডিং এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন। বক্তব্য রাখেন,সাজ্জাদ আলী সরদার,এসএম মাহবুবুর রহমান,শমীম হোসেন,শিবপদ মন্ডল,বাবুরাম মন্ডল,আব্দুল আজিজ,শেখ ফারুখ হোসেন ও অলোকেশ ঢালী।

ভাগ