ফুলবাড়ীগেটে আ.লীগের আনন্দ মিছিল

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ জাতীয় সংসদে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রবিবার খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি ফুলবাড়ীগেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বক্তব্য দেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রমবিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আব্দুল জলিল হাওলাদার, শেখ কামাল আহম্মেদ, সাইয়েদুর রহমান, কাজী জাকারিয়া রিপন, সেলিম রেজা, সুরুজ জামান হানিফ প্রমুখ।

ভাগ