আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মাগুরার শালিখা প্রেস কাবে বর্ধিতসভা অনষ্ঠিত হয়েছে। রবিবার প্রেস কাব মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিতসভায় সভাপতিত্ব করেন শালিখা প্রেস কাবের সভাপতি দীপক চক্রবর্তী। বক্তব্য রাখেন শালিখা প্রেস কাবের সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, সহসভাপতি শহিদুজ্জামান চাঁদ, সহসভাপতি ও প্রভাষক দেবব্রত কুমার দে,প্রেস কাবের নির্বাহী সদস্য প্রভাষক মো. মনিরুজ্জামান, শাহিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক আবু হুরাইরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মহান মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেন করে মহান একুশে ফেব্রুয়ারির দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে শালিখা প্রেস কাবের সাংবাদিকবৃন্দ পালন করবেন।





