বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত আতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৬) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেনকে (২১) ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার সেতাই গ্রামের জোড়া ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।




