অধ্যাপক নার্গিস বেগমের সুস্থতা কামনায় যশোর ও কেশবপুরে ছাত্রদলের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিাবিদ উপাধ্য নার্গিস বেগমের সুস্থতা কামনায় যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, জেলা যুবদল নেতা হাসানুর রহমান মাসুম, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সম্পাদকমন্ডলীর সদস্য এস্কেন্দার আলী জনি, সিরাজুল ইসলাম সিরাজ, শহিদুল মিলন, যশোর নগর ছাত্রদলের আহবায়ক সুমন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন লিটন, এম এম কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ হাসান ইমাম, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান চৌধুরী, নগর ছাত্রদলের সদস্যসচিব মাসুদ কায়সার ইশতি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল আহমেদ, সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শাওন ইসলাম সবুজ, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক নেতা এহতেশামুল হক পাপ্পুসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সুস্থতা কামনায় কেশবপুর ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল হয়েছে। কেশবপুর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ^াস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন আলা,বিএনপি নেতা অধ্যক্ষ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ^াস, যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক দল নেতা সামসুল আলম বুলবুল, কেশবপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ,যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান প্রমুখ।

ভাগ