স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলার ছোটকাকুডিয়া গ্রামে ৪ বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ যৌন নির্যাতনকারী রায়হান (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। নির্যাতিত শিশুর মাতা জানিয়েছেন, গত শুক্রবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী রায়হান পাখি দেখানোর কথা বলে তার শিশুকন্যাকে ডেকে ঘরে নিয়ে যায় এবং নির্যাতন করে। এ সময় কান্নাকাটি করায় তাকে মারপিট করে রায়হান। পরে বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনা জানায়। এরপর অসুস্থ অবস্থায় রাত পৌনে ১২টার দিকে শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে রাতে চৌগাছা থানা পুলিশ রায়হানকে গ্রেফতার করে। রায়হান একই গ্রামের ইউনুছ আলীর পুত্র।




