চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলার আসামি। চৌগাছা থানা পুলিশের এসআই মিজানুর রহমান জানান, পুলিশ চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওই আসামিদের আটক করে। এরা হলেন, জিওলগাড়ী গ্রামের শান্তির রহমানের ছেলে লাল্টু রহমান (৩৮) ও লিটন হোসেন (৩৫), একই গ্রামের রহমত আলীর ছেলে আনিচুর রহমান (৩২), তেতুলবাড়ীয়া গ্রামের মৃত কাঠু রহমানের ছেলে আব্দুল খালেক (৪০), আড়ারদহ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও সৈয়দপুর গ্রামের আলা উদ্দীনের ছেলে আতিকুল ইসলাম (৩৮)। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।





