কুয়াদায় প্রেমিকের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে কিশোরীর আত্মহত্যা

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের কুয়াদায় প্রেমিকের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে রেহেনা খাতুন (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সদর উপজেলার সতীঘাটা-কামালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। সে গ্রামের আবু তাহের পাটোয়ারীর মেয়ে। কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। জানা যায়, বুধবার রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছিল। রেহেনার মাসহ অন্যান্যরা সেখানে যান। তাদের অগোচরে রেহেনা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার হাতে থাকা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে তার হাত কেটে রক্ত দিয়ে একই গ্রামের লুৎফর রহমানের ছেলের নাম লেখা ছিল আজিজুল(২৫) আই লাভ ইউ। খবর পেয়ে রাতেই কোতয়ালী মডেল থানা পুলিশ রেহেনার মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ বিষয়ে মেয়ের বাবা আজিজুলকে আসামি করে মামলা করেছেন।

ভাগ