মতুয়া মহাসংঘের নবনির্বাচিত মহাসচিব সাগর সাধু ঠাকুর সংবর্ধিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাংলাদেশ মতুয়া মহাসংঘের নবনির্বাাচিত মহাসচিব সাগর সাধু ঠাকুরকে সংবর্ধনা দিয়েছেন ভক্তরা। মোরেলগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন হরিসভা মন্দির , হরিগুরুচাঁদ মতুয়া মন্দির ও লক্ষ্মীখালীতে গোপালচাঁদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসী পৃথক সংবর্ধনার আয়োজন করে। বুধবার বিকেলে সার্বজনীন হরিসভা মন্দির , হরিগুরুচাঁদ মতুয়া মন্দির কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীধাম লক্ষ্মীখালীর বর্তমান গদিনশীন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর। সংবর্ধনায় উপস্থিত ছিলেন হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রতন কুমার সাহা, মতুয়া মহাসংঘের আন্তঃউপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন হালদার, হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ হালদার, অধ্যাপক সুষেন কুমার তালুকাদারসহ বিভিন্ন ভক্তবৃন্দ। অপরদিকে গোপালচাঁদ যুবসংঘ ও জিউধরা ইউনিয়নবাসীর আয়োজনে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতুয়াচার্য জেলা পরিষদ সদস্য অতিন্দ্রনাথ হালদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও মতুয়া ভক্তবৃন্দ।

ভাগ