বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা ও ছেলে আটক

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ বাবা ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বগুরা ব্রিজসংলগ্ন বগুরা খালের পাড় থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ২টি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং আব্দুর রহমানের ছেলে মোস্তাকিন শেখ (২৭)। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স কে এক প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ এসব তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বগুরা নদীর তীরে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ পিতা-পুত্রকে আটক করে। তারা সুন্দরবনে ফাঁদপেতে হরিণ শিকার করে মাংস পাচারের জন্য ওই জায়গায় অপো করছিলেন।

ভাগ