সাতক্ষীরায় শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিন্দ্রায় আ.লীগ নেতা মুনসুর

সাতক্ষীরা সংবাাদদাতা ॥ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সাতীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। মঙ্গলবার বাদ জোহর সাতীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার নামাজে জানাজায় মানুষের ঢল নামে। এর আগে তার মরদেহে জেলার সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজার আগে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। একই সাথে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে সংপ্তি বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য ফজলুল হক, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ। এ সময় মোবাইল ফোনে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জানাজা শেষে তাকে সাতীরা দেবহাটার পারুলিয়াস্থ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
প্রসঙ্গত, সোমবার রাত সোয়া ১১ টায় রাজধানী ঢাকার স্পেশালাইজড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট রাজনীতিবিদ মুনসুর আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে সাতীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা নেগেটিভ আসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভাগ