ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যেগে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আনিছুর রহমান রনি। সৈয়দ আল সাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সেলিম সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. টিটো জমাদ্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-আমিন সানা, সদস্য সচিব এস. এম ফয়সাল, কলেজ শাখার আহবায়ক মঞ্জুর মোল্যা, সদস্য সচিব মোস্তফা রশিদ, মো. সাজু, লোকমান হোসেন, সিয়াম আজাদ, শাহনেওয়াজ স¤্রাট, সোহেল রানা, মো. সৈকত, মো. মহাসিন, হিরণ সরদার, ইসমাইল হোসেন, এস কে সোহাগ প্রমুখ।





