লোহাগড়ায় কুপিয়ে জখম করার ঘটনায় মামলা,আটক নেই

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার অফিস সহায়ক মো. রাজিবুল ইসলাম রাকিব শেখ(৩২) ও তার দুসঙ্গীকে কুপিয়ে জখম করার ঘটনায় ২৯ জানুয়ারিতে মামলা হলেও ২ ফেব্র“য়ারি পর্যন্ত কোন আসামি গেফতার হয়নি। আহত রাজিবুল ইসলাম রাকিব বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১। মামলার আসামিরা হলেন লোহাগড়ার পোদ্দারপাড়া গ্রামের আবু সাইদ শিকদারের ছেলে রহিম শিকদার, জালাল কাজীর ছেলে হাকিম কাজী, জয়পুর গ্রামের মো. আওয়াল মোল্যার ছেলে মহিবুল মোল্যা, পোদ্দারপাড়া গ্রামের আশিক, ধানাইড় গ্রামের মৃত আলতাফ খন্দকারের ছেলে লিয়ন, চরমল্লিকপুর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে পলাশ। এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি, রোববার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের মো. মোতালেব শেখের ছেলে পৌরসভার অফিস সহায়ক রাজিবুল ইসলাম রাকিব তার আত্মীয় রাজুপুর গ্রামের সিদ্দিক মীরের ছেলে নাজমুল মীর ও আফরান শেখের ছেলে আজাদ শেখকে সাথে নিয়ে একটি কিনিক থেকে রোগী দেখে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়া বাজারের স্বর্ণপট্টি এলাকায় রহিম শিকদারের নিকট রাজিবুল ইসলাম রাকিব তার পাওনা টাকা দাবি করলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। হামলার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাকিব ও নাজমুলকে যশোর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই রাকিবকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই সাইফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাগ