কচুয়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। সোমবার দুপুরে নির্যাতনের শিকার কিশোরীর মা কচুয়া থানায় মামলাটি করেন। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়। তবে মামলার একমাত্র আসামি সাইকুল শেখ (৪৫) কে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত সাইকুল শেখ কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের হোসেন আলী শেখের ছেলে। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর বারুইখালী গ্রামের ওই কিশোরীকে বাগানের মধ্যে পেয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান সাইকুল শেখ। এ সময় কিশোরীর ডাক চিৎকারে তার মা ছুটে গেলে সাইকুল শেখ পালিয়ে যান। কচুয়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার শিকার কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে।

ভাগ