চৌগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, যশোর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান। যাচাই-বাছাইয়ের তালিকাভুক্ত ১৮ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ১৬ জন ৩০ জানুয়ারিতে উপস্থিত ছিলেন এবং ২ জন সময় প্রার্থনা করায় ১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়। যাচাই-বাছাইয়ের আওতাভুক্ত মরহুম মুক্তিযোদ্ধাদের পক্ষে ওয়ারিশগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক বলেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভাগ