যশোরে মহিলা পরিষদের আহসানা মুস্তারীর স্মরণসভা

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহসানা মুস্তারীর ১২তম মৃত্যুবাষির্কী, সাতক্ষীরা জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত তৃষ্ণা চক্রবর্তী এবং যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্যরে মাতা শিখা ঘোষালের ৭ম তম মৃত্যুবাষির্কী উপলক্ষে গতকাল বিকেলে যশোর জেলা শাখা কার্যালয়ে এক স্মরণসভা ও সম্মনানা প্রদান অনুষ্ঠান হয়। এ সময় আহসানা মুস্তারীর স্মরণে স্মারক প্রদান করা হয় সংগঠনটির জেলা কমিটির সদস্য খুরশীদা জাহান খাঁনকে এবং শিখা ঘোষাল স্মারণে একটি সেলাই মেশিন প্রদান করা হয় জেলা কমিটির সদস্য উম্মে মাকসুদা মাসুকে। স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দ্দৌলা হক, যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস প্রমুখ। -বিজ্ঞপ্তি

ভাগ