ইসির ‘অনিয়ম’ তদন্তে রাষ্ট্রপতিকে ১০১ আইনজীবীর আবেদন

লোকসমাজ ডেস্ক॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ অপর কমিশনারদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ বিষয়ে ব্যবস্থা নিতে ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে অনুরোধ জানিয়েছেন সুপ্রিমকোর্টের ১০১ আইনজীবী। খবর : দেশ রূপান্তর অনলাইন। আইনজীবীদের পে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গতকাল মঙ্গলবার আবেদনটি পাঠানো হয়। দেশ রূপান্তরকে এ তথ্য জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এতে আইনজীবী আক্তারুজ্জামান, আফজাল এইচ খান, শিহাব উদ্দিন খানসহ অপর আইনজীবীদের স্বার রয়েছে।
আবেদনে দুর্নীতি এবং গুরুতর অসদাচরণের অভিযোগে সিইসিসহ অপর কমিশনারদের বিরুদ্ধে তদন্ত করে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবির পাশাপাশি তদন্তকালীন সিইসিকে তার দায়িত্ব পালনে বিরত রাখতে অনুরোধ জানানো হয়। গত বছরের ১৯ ডিসেম্বর এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বর্তমান ইসির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান দেশের ৪২ নাগরিক। দুই দফায় পাঠানো চিঠিতে অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বলে জানান তারা। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক তখন সাংবাদিকদের জানান, বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা ২০১৭ সালের ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন গুরুতর অসদাচরণ, আর্থিক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছেন, যা অভিশংসনযোগ্য অপরাধ। একই সঙ্গে তারা বিভিন্নভাবে আইন ও বিধিবিধান লঙ্ঘন করে গুরুতর অসদাচরণ করে চলেছেন। এরপর গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য প্রথম চিঠির মাধ্যমে করা আবেদনের সংযুক্তি হিসেবে আরেকটি চিঠি পাঠানোর কথা জানানো হয় ৪২ নাগরিকের প থেকে। চিঠির সঙ্গে ইসির প্রশিণের জন্য বরাদ্দ করা অর্থ সম্পর্কিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের কপি সংযোজন করা হয়। এ ছাড়া একই বিষয়ে মহাহিসাব নিরীক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপির বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগের বিষয়ে সামনাসামনিভাবে অবগত করার জন্য রাষ্ট্রপতির সুবিধামতো সময়ে সাাতের অনুরোধ করা হয়।

ভাগ