
টেস্টে ফিরছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ করোনা বিরতি কাটিয়ে ওয়ানডে ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলাটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভি। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ফেব্রুয়ারির পর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরে বাংলাদেশ। এবার টেস্ট ফরম্যাটে ফেরার পালা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফেরাটা স্মরণীয় করেছে টাইগাররা। প্রতিপকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজে অনেক অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও, টেস্টে উইন্ডিজ দলে রয়েছেন বেশ ক’জন অভিজ্ঞ খেলোয়াড়। অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় এবারো আশাবাদী বাংলাদেশ শিবির। এখন পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৪টিতে জয় ও ৮৯টিতে হেরেছে টাইগাররা। ৪৩টি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের স্বাদও নিয়েছে বাংলাদেশ। বাকি ১৬ টেস্টে ড্র করেছে তারা। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে তারা কতটা দুর্বল । তবে ঘরের মাঠে এখন শক্তিশালী দল বাংলাদেশ। কারণ স্পিনারদের কারণে অনেক সাফল্যই পেয়েছে তারা। স্পিনারদের নৈপুণ্যে ২০১৬ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপে স্মরণীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপে চারজন স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান ৪০টি উইকেট শিকার করেছেন। গেল বছর মার্চে জিম্বাবুয়ের বিপে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়েও বড় ভূমিকা ছিল স্পিনারদের। একবারই ঘরের মাঠের সুবিধা নিতে পারেনি তারা। ২০১৯ সালে আফগানিস্তানের বিপে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের স্পিনাররা। টাইগারদের স্পিনারদের চেয়ে বহুগুণ দতা প্রদর্শন করে আফগান স্পিনাররা। জিতে নেয় ম্যাচ। তবে সেই স্মৃতি মনে আনতে চান না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপে ১৬ টেস্টে বাংলাদেশের জয় দুটিতে। হেরেছে ১০টি, ড্র করেছে চারটি। জিম্বাবুয়ে ছাড়া একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপইে একাধিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সব ঠিক থাকলে নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। যদিও কুঁচকির চোট থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি বলে আগের দিন জানিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো।
আফগানদের বিপে হার মনে রাখতে চান না মুমিনুল
স্পোর্টস ডেস্ক॥ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামকে বলা হয় বাংলাদেশের ‘পয়মন্ত ভেন্যু’। যে মাঠে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে টাইগাররা। করোনা বিরতির পর এটিই হবে টাইগারদের প্রথম টেস্ট। তবে চট্টগ্রামের মাঠটিতে বাংলাদেশের সবশেষ টেস্টটি বিব্রতকর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল ২০১৯ সালে আফগানিস্তানের বিপ।ে টেস্টের নবীনতম সদস্যদের বিপে ২২৪ রানে হেরেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। যা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলোর একটি। ক্যারিবীয়দের বিপে টেস্টের লড়াইয়ে নামার আগে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হককে সেই ম্যাচ নিয়ে কথা বলতেই হলো। মুমিনুল বললেন, আফগানদের বিপে ওই ম্যাচ মনে আনতে চান না তিনি। ‘অতীত তো অতীতই থাকে। আমি এটা ভাবতেই চাই না, ভালো হোক বা খারাপ। কালকে যে জিনিসটা হয়ে গেছে, সেটা তো আপনার মনে থাকবে না। ভালো ছিল বা খারাপ, মনে রাখারও দরকার নেই। মনে রেখে কিছু পাবেনও না। আমিও একই।’- বলেন মুমিনুল। যোগ করেন, ‘আফগানিস্তানের সঙ্গে কী হয়েছিল, না হয়েছিল, মনে রাখতে চাই না। কালকের ম্যাচে মনোযোগ দিতে চাচ্ছি।’ ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। খেলাটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও নাগরিক টিভি।




