চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

লোকসমাজ ডেস্ক॥ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। পরদিন ২১ জানুয়ারি পুনরায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপোলো হাসপাতাল থেকেই সোমবার রাতে তিনি সিঙ্গাপুরে যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শায়রুল কবির জানান, মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ সিঙ্গাপুরে গেছেন।

ভাগ