জীবন জীবনের জন্য : যবিপ্রবি ছাত্র তাসিবকে বাঁচাতে বাবার সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তাসিব আহমেদ (২২)। দরিদ্র পরিবারে জন্ম তার। গত ২৫ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকার শমরিতা হাসপাতালে হেড ইনজুরি নিয়ে লাইফ সাপোর্টে আছেন। তাসিব আহমেদ চৌগাছার কমলাপুর গ্রামের মিলন আহমেদের ছেলে। পিতা মিলন আহমেদ জানিয়েছেন, ‘তাসিব আহমেদ হেড ইনজুরিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন। তাসিবকে বাঁচাতে দ্রুত অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০ লাখ টাকা দরকার। কিন্তু দারিদ্র্যতার কারণে এ টাকা ব্যয় করে অপারেশন করানো পরিবারে জন্য দুঃসাধ্য।’ তিনি আরও বলেন, ‘তাসিব আহমেদের চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসার টাকা জোগাড় করতে জমি বিক্রি করেছি। এছাড়াও চিকিৎসার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং গ্রামের লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’ এদিকে, পরিবার অসচ্ছল হওয়ায় এত টাকা ব্যয় করে অপারেশন করানো তাদের পে সম্ভব নয়। তাই তাসিব আহমেদের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর জন্য তাসিব আহমেদের চাচা সোহান আহমেদ সোহানের ০১৭৫৪৬৪৭২৬১ (বিকাশ ও রকেট) নম্বরের মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ভাগ