কলারোয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

কলারোয়া (সাতীরা) সংবাদদাতা ॥ কলারোয়া পৌর এলাকার তুলশীডাঙ্গায় এক ব্যক্তির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৩ দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর বলেন, শফিকুল ইসলামের বসতঘরের পাশে রান্নাঘরে অগ্নিকাণ্ড ঘটে। সেখানে একটি প্লাস্টিকের ডাইনিং টেবিল ও খাবার রাখার মিটসেফ আংশিক পুড়ে গেছে।

ভাগ