একুশ আমার অহঙ্কার

স্টাফ রিপোর্টার ॥ যেসব বঙ্গেতে জম্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি। মধ্যযুগের কবি আব্দুল হাকিম তার কবিতায় লিখেছিলেন এই পংক্তিমালা। তারপর অতিবাহিত হয়েছে বহু বছর। বাংলা মায়ের বীরসন্তানরা তাদের বুকের রক্তে রাজপথ রাঙিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন মাতৃভাষার মর্যাদা। আজ বাংলা মর্যাদা শুধু প্রতিষ্ঠিত হয়নি। আমাদের মহান ভাষা আন্দোলনের সেই রক্তাক্ত দিন একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। যদিও এ স্বীকৃতি মিলেছে বহু বছর পর। রাজনৈতিক বিশ্লেষণ ও বিশিষ্টজনদের মতে, যথাযথ আন্তরিকতার অভাবে দীর্ঘ সময় পর আমাদের মহান ভাষা আন্দোলনের বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে উপস্থাপন করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক নেতাদের বোঝানো সম্ভব হয়নি ভাষা এমনিতেই আসেনি। ভাষা আনতে হয়েছে রক্ত, তাজা প্রাণ দিয়ে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এই আমাদের অহঙ্কার। এ অহঙ্কার বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। প্রতিটি দেশ তাদের মাতৃভাষা রক্ষায় আমাদের ত্যাগ অনুসরণ করতে পারে। নানা আয়োজনে জাতি মাসজুড়ে শ্রদ্ধা জানাবে বীর শহীদদের।

ভাগ