ড্র ম্যাচে শক্তি দেখালো ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক॥ ক্যারিবিয়ানদের বিপে বিসিবি একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। রবিবার নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই ড্র মেনে নেয় দুই দল। ফলহীন এই ম্যাচে বেশ কিছু সেকশনে নিজেদের শক্তির মহড়া দিয়েছে সফরকারীরা। তারা স্পিন যেমন ভালো খেলেছে, তেমনি বিসিবি একাদশকে ভুগিয়েছে। দীর্ঘদেহী স্পিনার রাকিম কর্নওয়াল মরা ঘাসের উইকেটেও তুলে নিয়েছেন বাড়তি বাউন্স ও শার্প টার্ন। আর টার্নিং উইকেট পেলে আরও ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এদিন বিসিবি একাদশকে ৩৮৯ রানের ল্য ছুড়ে দিয়েছিল সফরকারীরা। আর সে ল্য তাড়ায় শুরুতেই বিপদে বিসিবি একাদশ। দলীয় ১৪ রানেই হারায় দুটি উইকেট। বাঁহাতি পেসার রেমন পেসারকে ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান। আর মোহাম্মদ নাঈম শেখ জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিতে গিয়ে ধরা পড়েন কিপারের হাতে। তবে তৃতীয় উইকেটে আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে বেশ দারুণ এক জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি। অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করে এ দুই ব্যাটসম্যান। ২ উইকেট ৬৩ রান হয় দলীয় স্কোর। এরপর দুই দল ড্র মেনে নিলে এক ঘণ্টা শেষ হয় খেলা। ক্যারিবিয়ানদের পে ৭ রানের খরচায় ২টি উইকেট পান রিফার।
হাসানের ‘ভালো ভবিষ্যৎ’ দেখছেন বাশার
স্পোর্টস ডেস্ক॥ বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। রবিবার বাশার সাংবাদিকদের বলেন, ‘খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ এই ছেলেটা খেলেনি, কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। হাসান মাহমুদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি।’ ‘বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এ ধরনের পেসার আমাদের খুব দরকার, যাদের বলে বাড়তি পেস থাকে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপে ওয়ানডেতে অভিষেক হয়েছে হাসানের। প্রথম ম্যাচেই তার শিকার ৩ উইকেট। পরের ম্যাচেও উইকেট নেন ১টি। বাশার বলছেন, ‘খুব ভালো ভবিষ্যৎ আছে ওর। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল, দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।’ ২১ বছর বয়সী এই পেসারের জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপে টেস্ট সিরিজের দলেও। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে হাসান ছাড়াও অভিষেকের অপোয় থাকা ক্রিকেটার আছেন আরেকজন, ইয়াসির আলি চৌধুরি। হাবিবুল বললেন, এবার ম্যাচ খেলার সুযোগ না পেলেও এই দুজন নিজেদের সমৃদ্ধ করে নিতে পারবেন ভবিষ্যতের জন্য।
‘ইনজুরি-ভবিষ্যতের ভাবনায়’ টেস্ট দলে ৫ পেসার
স্পোর্টস ডেস্ক॥ ওয়েস্ট ইন্ডিজের বিপে টেস্ট সিরিজের ১৮ সদস্যের বাংলাদেশ দলে ৫ জন স্পেশালিস্ট পেসার রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রবিবার বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ চলার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দলের মধ্যে স্পিনার, পেস বোলার সবাইকেই প্রস্তুত রাখতে হয়। কারণ আমরা যখন পুল তৈরি করি, তখন শুধু একটা টেস্ট ম্যাচ মাথায় রেখে করা হয় না। সামনের কথা ভেবে, বিদেশের মাটিতে খেলার বিষয় মাথায় রাখা হয়। দেশের মাটিতে স্পিনারই আমরা বেশি খেলাই। কম্বিনেশনটা যেন ঠিক থাকে, বোলারদের স্ট্যান্ডার্ড যেন ঠিক থাকে, সেভাবেই ভারসাম্য রাখা হয়।’ ‘এখানে ৫ জন পেসার রাখা হয়েছে, কারণ অনেক দিন পর আমরা টেস্ট খেলছি, যেকোনো সময় যে কেউ ইনজুরিতে পড়তে পারে। ৫ দিনের টেস্ট শেষে আপনি বলতে পারেন না যে তাদের স্ট্যামিনা একই রকম থাকবে। সে হিসেবে তাদের ফিটনেস লেভেলের কথা চিন্তা করে আমরা এত জন পেসার রেখেছি। আশা করি সবার ফিটনেস লেভেল ভালো অবস্থায় আছে এবং দুটো টেস্টেই তাদের ভালো অবস্থানে পাব।’ ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় দ্বিতীয় ম্যাচ ১১ ফেব্রুয়ারি থেকে। উইন্ডিজের বিপে টেস্ট সিরিজের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।
সবাই বিশ্রামে, সাকিব অনুশীলনে
স্পোর্টস ডেস্ক॥ দলের অনুশীলন না থাকলেও রবিবার ব্যাট হাতে নেটে দেখা গেল সাকিব আল হাসানকে। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতো। কুঁচকির চোটের পর শনিবার প্রথম অনুশীলন করেন সাকিব। নেট ও সেন্টার উইকেট মিলিয়ে সেদিন প্রায় ৫০ মিনিট ব্যাটিং করলেও বোলিং করেননি। রবিবার থেকে বোলিং অনুশীলনও শুরু হলো তার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ১০টার পরপর নেটে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে তাসকিন আহমেদও ছিলেন মাঠে। তবে এই পেসারকে মূলত ফিটনেস ট্রেনিং করতেই দেখা গেছে। সাকিব খেলেছেন নেট বোলারদের। সঙ্গে খেলেছেন থ্রো ডাউন। ব্যাটিং কোচ লুইস কাছ থেকে পর্যবেণ করেছেন তাকে। এরপর ৫ ওভারের মতো বোলিং করেন সাকিব। সেখানে ব্যাটসম্যান ছিলেন কোচ ডমিঙ্গো! পুরো সময়টায় তার দিকে সতর্ক চোখ ছিল দলের ফিজিওর। আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় দ্বিতীয় ম্যাচ ১১ ফেব্রুয়ারি থেকে। সব ঠিক থাকলে প্রথম ম্যাচেই দেখা যাবে তাকে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল সাকিবের। সেটি ক্যারিবিয়ান ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। নিজের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। রানআপের সময় কুঁচকিতে টান অনুভব করেন। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন। তবে এরপরও বলটি করেছিলেন। কিন্তু পরে আর পেরে ওঠেননি। ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি। পরে তাকে ২৪ ঘণ্টার পর্যবেণে রাখা হয়। তবে ব্যথা না কমায় আরও ৪৮ ঘণ্টা পর্যবেণে রাখা হয়। এর মধ্যে স্ক্যানও করা হয়। সেখানে ফলাফল ভালো এসেছে।
হাসপাতাল ছাড়লেন সৌরভ
স্পোর্টস ডেস্ক॥ হাসপাতাল থেকে রবিবার সকালে বাড়ি ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পান বিসিসিআই সভাপতি। এদিন নিজের গাড়িতে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের প থেকে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। ২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তার শরীরে। এর আগে ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়। গত বুধবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আসেন তিনি। সৌরভের চিকিৎসার দায়িত্ব ছিলেন আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল। প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আফতাব সাংবাদিকদের বলেন, ‘সুস্থ আছেন সৌরভ। বিশ্রামে থাকতে বলা হয়েছে।’ আপাতত কয়েক দিন বাড়িতে বিশ্রামে থাকতে হবে সৌরভকে। তাকে পর্যবেণে রাখবেন চিকিৎসকেরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে। নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বছরখানেক খেতে হবে কড়া ডোজের ওষুধ। রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তরল রাখার এবং কোলেস্টেরলের ওষুধ খেতে হবে। খাওয়া-দাওয়ার েেত্রও সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। সঙ্গে কোনোরকম শারীরিক অস্বস্তি এড়িয়ে না যাওয়া এবং নিয়মিত শারীরিক পরীা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আর দু-এক বছর খেলবেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক॥ বয়স দিন-দিন বাড়তে থাকলেও এখনই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিতে চান না পাকিস্তানের তারকা খেলোয়াড় শহীদ আফ্রিদি। শনিবার রাতে টিম আবু ধাবির বিপে কালান্দার্সের হয়ে আফ্রিদি পল স্টার্লিং ও বেন ডাকেটের উইকেট নেন ২ ওভারে ১৬ রান দিয়ে। দল জেতে ৯ উইকেটে। সেখানে ম্যাচ শেষে বলেন, ‘ভালো ব্যাপার হলো, আমি এখনো ক্রিকেট উপভোগ করছি। ক্রিকেট ও আমার ভক্তদের নিয়ে আমার আবেগ এখনো তীব্র। তারা আমাকে ক্রিকেট খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্যই আরও দু-এক বছর খেলে যাব।’ টি-টেন টুর্নামেন্টের আগে আফ্রিদি গত নভেম্বরে খেলেছেন পাকিস্তান সুপার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে। ২৫ বছর আগে সেই ১৯৯৬ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আফ্রিদির। এরপরে জন্ম নেওয়া অনেকেই খেলে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। অফিসিয়ালি আফ্রিদির বয়স এখন ৪১। কিন্তু আত্মজীবনীতে তিনি নিজেই স্বীকার করেছেন, পাঁচ বছর বয়স কমিয়েছিলেন তিনি। এই বয়সের কেউই আর খেলা চালিয়ে যাচ্ছেন না। ২০১৮ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আফ্রিদিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাচ্ছে। আফ্রিদি মনে করেন, ‘ক্রিকেট খেলার জন্য শতভাগ ফিটনেস আর নিবেদন থাকা জরুরি। আর স্কিল তো আছেই।’ ‘আমি চেষ্টা করছি এসব মাথায় নিয়েই ভক্তদের প্রত্যাশা পূরণ করতে।’





