ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ১৬ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ডুমুরিয়ার অর্না ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এবং পাইকগাছার গেওয়া বুনিয়া ক্রিকেট একাদশ রানারআপ হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়ার বয়ারসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে গেওয়া বুনিয়া ক্রিকেট একাদশ ১৯ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করে। তারা মাত্র ১২ ওভার ৩ বলে ১২৬ রান করে। বিজয়ী দলের পক্ষে অলরাউন্ড নৈপুন্য প্রদর্শন করে অধিনায়ক বিপুল ম্যান অব দ্য ম্যাচ এবং একই দলে অলোক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকার করে ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. প্রতাপ কুমার রায়।





