মহেশ^রপাশায় কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ গতকাল শনিবার বিকেলে জাতীয় তরুণ সংঘ আয়োজিত মহেশ^রপাশা দিঘীর পশ্চিমপাড়া মাঠ প্রাঙ্গণে মুুিজব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাউন্সিলরকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক। কাউন্সিলরকাপ ফুটবল টুর্র্নামেন্টের ফাইনাল খেলায় ভিশন ২১ কে ৩-০ গোলে পরাজিত করে কাশিপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সর্বোচ্চ গোলদাতা লিঠু ও সেরা খেলোয়াড় তন্ময় এবং ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন রিয়াজ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দলের মহানগর সহসভাপতি বেগ লিয়াকত আলী, ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম, শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. সাইফুল ইসলাম। শেখ মো. অপু আহম্মদের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, কাজী নাসিবুল হাসান সানু, মাকছুদ হাসান পিকু, শেখ মনিরুল ইসলাম প্রমুখ।

ভাগ