স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামসংলগ্ন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সম্পাদক শাহানুর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিঠু, যুব শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান, জেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক লিটন আহমেদ প্রমুখ।




