ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ার ভ্যানচালক ইদ্রিস আলীর স্ত্রী শাহানারা বেগম (৩০) অগ্নিদ্বগ্ধ হয়েছেন। শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন। সূত্র মতে, শুক্রবার সকালে এক প্রতিবেশীর বাড়িতে আগুন পোহাচ্ছিলেন শাহানারা বেগম। এসময় অসাবধানতাবসত তার কাপড়ে আগুন ধরে যায়। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




