চৌগাছা ওসির বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীবের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে প্রেস কাব চৌগাছার আয়োজনে কাবের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। কাব সভাপতি আলমগীর মতিন চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন বিদায়ী অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, নবাগত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। নবাগত অফিসার ইনচার্জ মানুষের কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আশ্বাস দেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান ও জি এম মোস্তফা, প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ। এ সময় কাবের সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, শেখ ওয়ালিউর রহমানসহ কাব কর্মকর্তা ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থি ছিলেন।

ভাগ