স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুরে গতকাল সকালে সোলায়মান হোসেন (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বালি বোঝাই একটি গাড়ি চাপা দিলে সে মারা যায়। নিহত সোলায়মান হোসেন মনিরামপুরের মোহনপুরের সিদ্দিকুর রহমানের পুত্র। পুলিশ জানিয়েছে, সে মনিরামপুর মাদানীনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল সকাল ১০টার দিকে সোলায়মান হোসেন মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিল। রহমান মোড়ে পৌঁছুলে বালি বোঝাই একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে সোলায়মান গুরুতর আহত হলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।





