নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনলোজি (এনইউবিটি) খুলনার উদোগে সাতক্ষীরা জেলার অর্ধশতাধিক কলেজ শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার সকালে সাতক্ষীরা ব্যাটমিন্টন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. শাহ আলম। সরকারি কে বি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পবিত্র মোহন দাশের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যক্ষ এস এম মাহবুবর রহমান, অধ্যক্ষ শিকদার আবুল কালাম, অধ্যক্ষ ভারতেশ্বরী, অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি





