যশোরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক জন আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের কাপুড়িয়াপট্টিস্থ আবাসিক হোটেল মেঘনায় অভিযান চালান। এ সময় তারা হোটেলের দ্বিতীয়তলার ৩ নম্বর কক্ষ থেকে কামরুল হাসান নামে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আব্দুর রউফ কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।

ভাগ