মাগুরা সংবাদদাতা ॥ মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট মাগুরা জেলা। এ উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। র্যালি শেষে জনগণের মাঝে করোনা প্রতিরোধে পথসভা থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে কলেজ মঞ্চে রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মো. শাহীনুর রহমান, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ২৪ বিএনসিসির কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম, পিইউও প্রভাষক ইমরান নাজির, পিইউও প্রভাষক তরিকুল ইসলাম, পিইও সহকারি শিক্ষক ফিরোজ হোসেনসহ অন্যরা।





