কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীগীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক পাওয়ার জন্য ৭ জন ঢাকায় দলীয় কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন। কেন্দ্রে চলছে জোর লবিং। আবেদন জমাদান কারীরা হলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাহেদ কবির লিমন ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ। আওয়ামী লীগের মনোনয়ন কেন্দ্রীয় দপ্তর থেকে আগামী ৩০ জানুয়ারি দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে সংগঠনের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে।




