মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত, মাঠ কাঁপাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা

আলী আকবর টুটুল,বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হওয়ায় মাঠ কাঁপাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর এলাকাজুড়ে চলছে লাগাতার প্রচার-প্রচারণা। হাট-বাজার, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দ্বারস্ত হচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্র“তি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছুঁড়লেও নির্বাচনে জয়ের ব্যাপারে আশা ছাড়ছেন না কোনো প্রার্থী। আগামী ৩০ জানুয়ারি মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক তালুকদার বিনা প্রুিতদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি চারবার মেয়র পদে নির্বাচিত হলেন। পানগুছি নদী এই পৌরসভাকে দুই ভাগে বিভক্ত করেছে। পশ্চিম প্রান্তে আটটি এবং নদীর পূর্ব প্রান্তে একটি ওয়ার্ড রয়েছে। ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোরেলগঞ্জ সদরের বাজার ব্রিজ এলাকায় মঙ্গলবার বিকেলে প্রচারণা চালাতে দেখা যায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম মাসুমকে। নিজের পাঞ্জাবি মার্কা লিফলেট বিতরণ করেন ভোটারদের কাছে। আরেক কাউন্সিলর প্রার্থী উট পাখি মার্কার গান বাজিয়ে ভোট চাচ্ছেন। মোরেলগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড মোড় একটি গুরুত্বপূর্ণ স্থান। কারণ এই বাস্টস্ট্যান্ডে পৌরসভার কয়েকটি ওয়ার্ড মিলিত হয়েছে। ৯টি ওয়ার্ডের ভোটাররাই পেশাগত কারণে এই জায়গায় থাকেন। তাই প্রত্যেক প্রার্থীই প্রচারণার ক্ষেত্রে এই জায়গাটিকে বেছে নেন। ভোটাররা প্রার্থীর আচার-আচরণ, পেশা, যোগ্যতা ও দক্ষতাকে বিশে¬ষণ করছেন গভীরভাবে। স্থানীয় মহিদুল, করিম, সুমি বেগম, নুরুন্নাহার বেগম বলেন, ভোট আসলেই প্রার্থীরা আমাদের কাছে আসেন। তারা বলেন, ভোট তাকেই দেবেন যিনি এলাকার মানুষের পাশে থাকবেন। ২ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসিমা বেগম বলেন, আমি দুই বারের কাউন্সিলর ছিলাম। আশা রাখি এবারও আমি নির্বাচিত হব। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজি বেনজির আহমেদ বলেন, মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্ধারিত দিনে ও নির্ধারিত সময়ে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাগ