ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার খানজাহানপুর গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোনালী আক্তারের বাড়িতে রবিবার রাতে দুঃসাসিক চুরি হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় প্রার্থী হিসেবে সোনালী আক্তার এলাকায় গণসংযোগ করার জন্য বাড়ি থেকে বের হন। রাত ১০টায় বাড়ি ফিরে ঘরের দরজার তালা ভাঙা দেখেন। চোরেরা তার ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ব্যাপারে সোনালী আক্তার অজ্ঞাতদের আসামি করে ফুলতলা থানায় মামলা করেছেন।





