যশোর ও খুলনাতে অবস্থিত সকল প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারীগনের একমাত্র সংগঠন ট্রাভেল এজেন্সি ওনার্স অ্যাসোসিয়েশন অব যশোর জোন এর বিশেষ প্রস্তুতি সভা সোমবার বিকেলে স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত হয়। কবির আহম্মদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উজ্জ্বল বিশ্বাস।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোরের অরুণ মজুমদার, খুলনার সাইদুল হক বাপ্পি, যশোরের টিপু সুলতান, বাদশা বাবু, শ্যমলী আহম্মদ নিপু প্রমুখ। সভায় সর্বসম্মতভাবে শ্যমলী আহম্মদকে সভাপতি, এএসএম রাশেদুল্লাহ চৌধুর কে সহ-সভাপতি, হাসান মাহমুদ নিপুুকে সাধারণ সম্পাদক, গিয়াসউদ্দিন বাদশাকে সহ-সম্পাদক ও আসিফ বাবুকে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন হয়। বিজ্ঞপ্তি




