ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়া চুকনগর প্রেস কাবের নির্বাহী সদস্য, কবি ইব্রাহিম রেজাকে পল্লীকবি জসিম উদ্দীন সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছ্।ে গত ২২ জানুয়ারি জাতীয় প্রেস কাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত সাহিত্য উৎসবে লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে তাকে এ সম্মাননা স্মারক দেয়া হয়। সাহিত্য উৎসবের আহ্বায়ক কথা সাহিত্যিক জয়শ্রী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শওকত আলী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুল, কবিপুত্র খুরশীদ আনোয়ার জসীম উদ্দীন, লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।



