অভয়নগরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগর উপজেলার ধোপামী নূরানী হাফেজী কওমী মাদ্রাসা ও এতিমখানার ৩০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস কাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, মফিজুর রহমান দপ্তরী, মাদ্রাসার সভাপতি মোশারেফ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কবিরাজ, মুহতামিম মাওলানা আবদুর রব, তারিম আহমেদ ইমন, রুবেল হোসেন, কৃষকলীগ নেতা শেখ আব্বাস আলী, সমাজসেবক মুক্তার হোসেন গাজী, নূর ইসলাম গাজী, জোহর আলী মাস্টার প্রমুখ।

ভাগ