কুয়াদায় সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোয় প্রেস কাবের নিন্দা

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ কুয়াদায় কর্মরত সাংবাদিক মফিজুর রহমান টিটোর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলায় নাম অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেস কাবের নেতৃবৃন্দ। নেতবৃন্দ হলেন, কুয়াদা প্রেস কাব সভাপতি দুলাল সমাদ্দার, সহ-সভাপতি আফজাউল করিম, বিএম মিলন, সাধারণ সম্পাদক রাশেদ হোসেন, যুগ্ম সম্পাদন নাসির উদ্দীন নয়ন ও আবু সাঈদ, অর্থ সম্পাদক প্রভাষক রমজান আলী, দফতর সম্পাদক এম সোহরাব, সাহিত্য সাংস্কৃতিক মোজাম উদ্দীন, নির্বাহী সদস্য রেজাউল করিমসহ কর্মরত সাংবাদিকবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা হতে তার নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

ভাগ