ষ্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, পৌর সাধারণ স¤পাদক অধ্যাপক আলাউদ্দীন, পৌর সহসভাপতি অধ্যাপক জুলফিকার আলি, পৌর যুগ্ম স¤পাদক নুরুজ্জামান চৌধুরী, কুতুবউদ্দিন বিশ্বাস, মোকাররম হোসেন, যুবনেতা, জাহাঙ্গীর কবির মিন্টু, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, কবির হোসেন রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা সামসুল আলম বুলবুল, জাহাঙ্গীর হোসেন পলাশ, ইকবাল হোসেন, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ইমন, কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, মেহেদি হাসান সুমন, সাকিলুর রহমান সোহান, রাসেল প্রমুখ।





