ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন অগ্রণী ব্যাংকের ঝিকরগাছা শাখা ব্যবস্থাপক। রবিবার সকালে স্থানীয় বাঁকড়া বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট শাখার উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্সরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখা ব্যাবস্থাপক মো. সাইফুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বাঁকড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আলহাজ মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের অফিসার শাহ-আলম কবীর, প্রধান শিক্ষক রজব আলী, জিল্লুর রহমান, মশিয়ার রহমান, আব্দুল বারী, নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, মকবুল হোসেন, মাদ্রাসার সুপার বিল্লাল হোসেন, আব্দুর রশিদ, আব্দুল জব্বারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। সরকার ইএফটি ব্যবস্থা চালুর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বেতন-ভাতা সরাসরি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে অনুষ্ঠানের প্রধান অতিথি জানিয়েছেন।




